
◼️আল আমিন–নরসিংদী
তারেক রহমানকে কটাক্ষ ও জামায়াতের অপ-রাজনীতির প্রতিবাদে নরসিংদীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুতের নেতৃত্বে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে এ কর্মসূচি পালিত হয়।
বিকেলে ভেলানগর তাহমিদ চত্বর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ডিসি রোড হয়ে সদর উপজেলা পরিষদের সামনে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি ও বিএনপির ভাবমূর্তি বিনষ্টের অপচেষ্টার বিরুদ্ধে যুবদলের হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বক্তারা বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা অপপ্রচার সহ্য করা হবে না। জামায়াত বা অন্য কেউ বিএনপির বিরুদ্ধে কটূক্তি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক ও যুবদল সহসভাপতি হাসিবুল হায়দার, জেলা বিএনপির প্রচার সম্পাদক ইলিয়াস আলী ভূঁইয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোকারম হোসেন ভূঁইয়া, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি।
এছাড়াও ছিলেন জেলা যুবদল সহসভাপতি নাসিক আহমেদ আনন্দ, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শামীম সরকার, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌকির আহমেদ, রায়পুরা উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু ও সদস্য সচিব নুর আহম্মদ চৌধুরী মানিক, রায়পুরা পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহেল ও সদস্য সচিব সুমন নেওয়াজ।
বিক্ষোভ সমাবেশে বিএনপি ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।
প্রতিবেদকের নাম 










