Dhaka ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান, ১৩ দালাল গ্রেফতার

◼️ইসমাইল সরকার–স্টাফ রিপোর্টার

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের আশপাশ এলাকায় র‍্যাব-২ এর বিশেষ অভিযানে পাসপোর্ট দালাল চক্রের ১৩ সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই ) সকাল ১০টা থেকে বেলা ১২টা ১৫ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

র‍্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি দালাল চক্র পাসপোর্ট ফরম পূরণ, সত্যায়ন, ঘাটতি কাগজপত্র তৈরি এবং ভুয়া ডকুমেন্ট সরবরাহের নামে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিল। তারা পাঁচ থেকে ছয় হাজার টাকার বিনিময়ে দ্রুত পাসপোর্ট সরবরাহের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল।

অনেক সময় পাসপোর্ট প্রত্যাশীরা প্রতারণায় রাজি না হলে তাদের নানাভাবে হয়রানি করা হতো। সরকারি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার এবং মাইকিং করেও দালালদের দৌরাত্ম্য থামানো যায়নি।

গণউপদ্রব ও সাধারণ মানুষের হয়রানি বন্ধে র‍্যাব-২ গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং চক্রটির ওপর নজর রাখে। অভিযানের দিন হাতে-নাতে গ্রেপ্তার করা হয় চক্রটির ১৩ সদস্যকে। পরবর্তীতে তারা দোষ স্বীকার করলে ভ্রাম্যমান আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে।

র‍্যাব-২ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের দালাল বিরোধী অভিযান চলমান থাকবে। জনস্বার্থে পাসপোর্ট অফিস এলাকায় শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান, ১৩ দালাল গ্রেফতার

আপডেটের সময়: ০২:৫৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫