Dhaka ০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

খুলনায় ধীরগতির সড়ক নির্মাণে জনদুর্ভোগ,প্রতিবাদে যুবদলের মানববন্ধন

print news

◼️আসাদুর রহমান–খুলনা

খান জাহান আলী সেতু থেকে খুলনা ট্রাফিক মোড় পর্যন্ত সড়কে চলমান উন্নয়নকাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ধীরগতির এই নির্মাণকাজে ক্ষুব্ধ হয়ে দ্রুত সমাধানের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা মহানগর ৩১ নম্বর ওয়ার্ড।

বুধবার(৩০ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, রাস্তাটির বেহাল দশার কারণে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও চাকরিজীবীসহ সর্বস্তরের মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। যানজট, ধুলাবালি ও দুর্ঘটনার ঝুঁকিতে তাদের চলাফেরা প্রতিনিয়তই কষ্টকর হয়ে উঠেছে।

বক্তারা আরও বলেন, রাস্তাটি খুলনার গুরুত্বপূর্ণ একটি অংশ। অথচ বছরের পর বছর ধরে কাজ চললেও নির্মাণে নেই কোনো গতি। এতে জনজীবনে নেমে এসেছে নৈরাজ্যকর পরিস্থিতি। দ্রুত সময়ের মধ্যে সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

এ সময় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান, যেন ভোগান্তি থেকে মুক্তি পায় এলাকাবাসী।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

খুলনায় ধীরগতির সড়ক নির্মাণে জনদুর্ভোগ,প্রতিবাদে যুবদলের মানববন্ধন

আপডেটের সময়: ০৩:০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫