
◼️আল আমিন–নরসিংদী
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া নরসিংদীর ২২ জন কর্মীকে স্মরণ করে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন নরসিংদী জেলা যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ। প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি।
বিএনপির জেলা প্রচার সম্পাদক ভিপি ইলিয়াস আলী ভূইয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “এনসিপি, আওয়ামী লীগ ও জামায়াত মিলে দেশে আরেকটি তামাশার নির্বাচন করতে চায়। তারা জুলাই শহীদদের রক্তের সাথে বেঈমানি করছে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ভিপি নাসির। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম সোহেল, মো. রিফাত, দীপক কুমার প্রিন্স বর্মন, মোশারফ হোসেন খান, শফিকুল ইসলাম আপেল, জি এস আকরাম হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ।
নেতৃবৃন্দ বলেন, যারা শহীদদের রক্তের সাথে বেঈমানি করেছে তাদের কোনোভাবেই ক্ষমা করা যাবে না। বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে এনসিপিকে রাজনৈতিকভাবে বয়কটের ঘোষণা দেন।
সমাবেশে দলীয় কর্মীদের মাঝে ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ লক্ষ করা যায়। বক্তারা সবাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রতিবেদকের নাম 










