
◼️জাকির হুসাইন–নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর পলাশ-২ নির্বাচনী আসনে বিএনপির রাজনীতি সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠা করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্রনেতা বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন। রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দলীয় সংগ্রামে নিজের বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন তিনি।
দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে পলাশে বিএনপিকে সংগঠিত করেছেন মিল্টন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের ঘনিষ্ঠ সহচর এবং বিশ্বস্ত নেতৃত্বের ধারক। তার নেতৃত্বে পলাশে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও ভূমিদস্যুতার বিরুদ্ধে চলমান অভিযানকে পলাশবাসী আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে।
তবে একটি কুচক্রী মহল তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। পলাশের সর্বস্তরের জনগণ এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ড. মঈন খানের নির্দেশে একটি আধুনিক, মডেল ও সন্ত্রাসমুক্ত পলাশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পলাশবাসীর দৃঢ় বিশ্বাস, তার নেতৃত্বেই পলাশ-২ আসন নতুন সম্ভাবনার দিগন্তে পৌঁছাবে।
প্রতিবেদকের নাম 
















