Dhaka ০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

চাঁদাবাজি ও ভয়ভীতি: ব্যবসায়ীকে নৌবাহিনীর পদমর্যাদা দেখিয়ে হুমকি

print news

◼️জুনায়েদ–ব্রাহ্মণবাড়িয়া

বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার এডমিরাল পরিচয়ে একজন ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ী আসিফুর রহমানকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী আসিফুর রহমান জানান, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট তার সম্মানহানি করার উদ্দেশ্যে বিভিন্ন ছবি তৈরি ও ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দাবি করে আসছিল।

এ ঘটনায় আসিফুর রহমান বাদী হয়ে আইসিটি ও চাঁদাবাজি আইনে মামলা দায়ের করেন। অভিযোগের পর আসামিরা কিছুদিন গা ঢাকা দেয়, তবে সম্প্রতি আবার সক্রিয় হয়ে উঠেছে। আসিফুর রহমানের ব্যক্তিগত মোবাইলে বিভিন্ন নাম্বার থেকে ফোন ও ম্যাসেজ পাঠিয়ে তাকে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে।

গত ১৬ আগস্ট রাত ১১:৩০ মিনিটে হোয়াটসঅ্যাপে ফোন করে শহীদুল ইসলাম নামের একজন ব্যক্তি নিজেকে নৌবাহিনীর রিয়ার এডমিরাল পরিচয় দিয়ে আসিফুর রহমানকে হুমকি দেন। তিনি ঢাকা পোস্টের ওয়েব পেজ থেকে একটি ছবি ব্যবহার করেন, যেখানে সাবেক সরকারের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকা এক ক্যাপ্টেনকে আসিফুর রহমানের ছবি বলে দাবি করা হয়।

স্থানীয় থানা ও গোয়েন্দা সংস্থার খোঁজে জানা যায়, শহীদুল ইসলাম নৌবাহিনীর একজন সাবেক অবসরপ্রাপ্ত সদস্য। তিনি কুমিল্লা চান্দিনা উপজেলার ছায় কোট ৭ং ওয়ার্ডের মোঃ আবদুল ওহাব মিয়ার ছেলে। ফোনে যোগাযোগ করলে তিনি নিজেই বিষয়টি স্বীকার করেন।

আসিফুর রহমান বিষয়টি স্থানীয় থানায় জিডি করে আদালতকে অবহিত করেছেন এবং তাঁর বিরুদ্ধে আইনে পদক্ষেপ প্রক্রিয়াধীন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

চাঁদাবাজি ও ভয়ভীতি: ব্যবসায়ীকে নৌবাহিনীর পদমর্যাদা দেখিয়ে হুমকি

আপডেটের সময়: ১০:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫