Dhaka ০১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

অর্থনৈতিক দ্বন্দ্বে বন্ধুর হাতে প্রাণ গেল তুলা মিয়ার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ১৯৫ সময় দেখুন
print news

◼️মো: রিয়াজ–শেরপুর জেলা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সদর ইউনিয়নের মরাখলা ছালাতলা গ্রামে তুলা মিয়া নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তুলা মিয়ার ঘনিষ্ঠ বন্ধু নাজমুল হোসেন তাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে কোনো এক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাজমুল তুলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন এবং তাকে ফেলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা খবর পেয়ে তুলাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে অভিযুক্তকে গ্রেফতার করতে রাতভর অভিযান চালায় পুলিশ। সোমবার ভোররাতে নাজমুলের সাথে থাকা এক নারীকে পাশের সেহড়াতলী গ্রাম থেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। তবে নাজমুল পালিয়ে যায়।

প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা না গেলেও অর্থনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

অর্থনৈতিক দ্বন্দ্বে বন্ধুর হাতে প্রাণ গেল তুলা মিয়ার

আপডেটের সময়: ১০:৫৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫