Dhaka ০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ঝিনাইদহে ভালো পাটের ফলনে চাষীদের মুখে হাসি

print news

◼️মোঃ ইব্রাহিম মিয়া–ঝিনাইদহ

ঝিনাইদহে এবার পাটের আশানুরূপ দাম পাওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। পাটে রোগ কম হওয়া এবং জাগ (পচানো) দিতে কোনো ঝামেলা পোহাতে হয়নি তাদের। পাটের রঙ ভালো, গাছ অনেক লম্বা হওয়াই ভালো মানের পাটকাঠিও উৎপাদিত হয়েছে।

তবে পাট কাটা এবং গরু,মহিষের গাড়িতে টানতে খরচ একটু বেশি পড়েছে। তারপরও পাটের বাজার মূল্য বেশি হওয়ার কারণে সেই খরচ পুষিয়ে নিতে পেরেছে চাষীরা। কৃষি বিভাগ বলছে, চলতি বছর জেলার ছয়টি উপজেলায় ২০ হাজার ২২৯ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। গত বছর ২১ হাজার ৪৪৬ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছিল।

সদর উপজেলায় গত বছর পাঁচ হাজার ৬২ হেক্টর জমিতে আবাদ করা হয়েছিল পাট। এবার চার হাজার ৮১০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। শৈলকুপায় গত বছর আট হাজার ৪৭৭ হেক্টর, এবার সাত হাজার ৭৯৮ হেক্টর জমিতে, কালীগঞ্জ উপজেলায় গত বছর ৭১০ হেক্টর, এ বছর ৬৬৫ হেক্টর জমিতে, কোটচাঁদপুরে গত বছর ৪১৫ হেক্টর, এ বছর ৩৫৪ হেক্টর জমিতে, মহেশপুরে গত বছর চার হাজার ৭০ হেক্টর জমিতে, এ বছর তিন হাজার ৮৯০ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। তবে হরিণাকুণ্ডু উপজেলায় গত বছর ও এ বছর দুই হাজার ৭১২ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে।

অপরদিকে, পাটের আঁশ ছড়াতে পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকরাও কাজ করছেন। পারিশ্রমিক হিসেবে তাদের দেওয়া হয় পাটকাঠি।

আছিয়া খাতুন নামে এক নারী শ্রমিক জানান, বাড়িতে জ্বালানি সংকট রয়েছে।

এ ছাড়া পানের বরজে বেড়া দেওয়ার জন্য তিনি পাটের আঁশ ছড়াতে এসেছেন। বিনিময়ে পাটকাঠি সংগ্রহ করছেন।

সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের শহিদুল ইসলাম নামে এক কৃষক বলেন, ‘আমি চারটি জাগ দিয়েছি। সব জায়গায় পাটের আঁশ ছাড়াতে মহিলারা কাজ করছেন। বিনিময়ে তাদের দেওয়া হবে পাটকাঠি। এতে পাট চাষে বিনিয়োগ করা টাকা উঠে আসছে। এ ছাড়া পানের বরজের জন্য পানচাষিরা চড়া দামে পাটকাঠি কিনছেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ঝিনাইদহে ভালো পাটের ফলনে চাষীদের মুখে হাসি

আপডেটের সময়: ০৮:২৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫