
◼️এস.এম.রুহুল তাড়াশী–চলনবিল
সিরাজগঞ্জের রায়গঞ্জে অফিস ফেরার পথে ৬ লাখ টাকা ও দুইটি মোবাইল ফোনসহ বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের ডিএসও নাজমুল হাসান রুবেল নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার পর সোমবার সকালে উপজেলা পরিষদ কেন্দ্রীয় কবরস্থানের সামনে তার ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
রুবেল তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। রায়গঞ্জের ভূঁইয়াগাঁতী বিকাশ অফিসে কর্মরত তিনি প্রতিদিনের মতো রবিবার সারাদিনের কাজ শেষে সন্ধ্যায় অফিসে ফেরার কথা ছিল। তবে তার ফোন বন্ধ পাওয়ার পর সহকর্মীরা তাকে খুঁজতে থাকেন। সন্ধ্যা আনুমানিক ১২টার দিকে তার পরিবার ও সহকর্মীরা রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।
ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের কর্মকর্তা শ্যামা প্রসাদ জয় জানিয়েছেন, উদ্ধারকৃত মোটরসাইকেল ও হেলমেট রুবেলের। তবে রুবেলের কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ কে.এম. মাসুদ রানা বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।
প্রতিবেদকের নাম 










