
◼️দেলোয়ার খান–স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৫ আগষ্ট) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। সভার সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আকতার হোসেন।
এ সময় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকার জন্য কয়েকজন কর্মকর্তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা. রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) অণ্টু কুমার দাস, ডিআইও-১ এবং জেলার সব থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 










