Dhaka ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ঝিনাইগাতীকে মাদকমুক্ত উপজেলা ঘোষণা, কঠোর অভিযানে প্রশাসন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ২৪৪ সময় দেখুন
print news

◼️মো: রিয়াজ–শেরপুর জেলা

শেরপুর জেলার ঝিনাইগাতীতে মাদক ও মানবপাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার(২৮ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সভাপতি মোঃ আশরাফুল আলম রাসেল।

সভায় বক্তারা বলেন, সমাজে সংঘটিত বেশিরভাগ অপরাধের মূল উৎস মাদক। কিশোর ও তরুণেরা ধূমপানের মাধ্যমে সহজেই মাদকে জড়িয়ে পড়ে, যার ফলশ্রুতিতে চুরি, ছিনতাই, ধর্ষণ ও খুনের মতো জঘন্য অপরাধ বেড়ে যাচ্ছে। গবেষণার তথ্য উল্লেখ করে জানানো হয়, দেশের ৯৫ শতাংশ শিশুর শরীরে নিকোটিনের উপস্থিতি পাওয়া গেছে, যা মূলত পরিবারের সদস্য ও আশপাশের মানুষদের প্রকাশ্যে ধূমপানের কারণে হচ্ছে।

ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, ঝিনাইগাতীকে একটি মাদকমুক্ত ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। এর জন্য প্রথম ছয় মাস সচেতনতা সৃষ্টি, তালিকা প্রণয়ন ও প্রাথমিক অভিযান পরিচালনা করা হবে। পরবর্তী সময়ে মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন নকশি বিওপির ইনচার্জ আঃ লতিফ, আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ), সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।

সদস্যরা সভায় সাংবাদিক হয়রানি বন্ধ, মাদক পাচার প্রতিরোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতকরণ ও জননিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ঝিনাইগাতীকে মাদকমুক্ত উপজেলা ঘোষণা, কঠোর অভিযানে প্রশাসন

আপডেটের সময়: ১০:৩৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫