Dhaka ১০:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ‘জিরো টলারেন্স’, কঠোর অভিযানের ঘোষণা

print news

সুনামগঞ্জে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধ এবং নদ-নদীর পরিবেশ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত বালুমহাল ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
সভায় নদীগুলোর নাব্যতা রক্ষা এবং সরকারি রাজস্ব সুরক্ষায় বালুমহাল ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ছাতক, তাহিরপুর ও বিশ্বম্ভরপুরসহ জেলার যেসব এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে, সেখানে মোবাইল কোর্ট ও টাস্কফোর্সের যৌথ অভিযান আরও জোরদার করা হবে। বিশেষ করে রাতের আঁধারে যারা নদী ও পরিবেশের ক্ষতি করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন (পিপিএম) হুঁশিয়ারি দিয়ে বলেন, নদী ও পরিবেশ ধ্বংসকারী সিন্ডিকেট যত শক্তিশালীই হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। টাস্কফোর্সের অভিযানে জেলা পুলিশ সর্বোচ্চ কঠোরতা প্রদর্শন করবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, আদালতের নির্দেশনা বা ইজারার শর্ত লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের ইজারা বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি রাজস্ব আদায়ের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের মূল লক্ষ্য।
সভায় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই কঠোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ‘জিরো টলারেন্স’, কঠোর অভিযানের ঘোষণা

আপডেটের সময়: ০৮:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬