Dhaka ০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

ধামরাইয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আরমান হোসেন খান,
উপজেলা প্রতিনিধি,ধামরাই (ঢাকা):
ঢাকার ধামরাই উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বড় ভাইকে আটক করেছে পুলিশ।
বুধবারে ( ৪ অক্টোবর ) সকাল ৯ টার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন (৪৮) ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান এলাকার মৃত আব্দুর রহমান কালার ছেলে। তিনি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। আটক উসমান গণি (৫০) নিহত ফারুকের আপন বড় ভাই। তিনি একই এলাকার বাসিন্দা।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায় , উসমান গণিরা পাঁচ ভাই। এর মধ্যে মেজো ভাই এবং সেজো ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিসও হয়েছে। তবে কোনো সুরাহা হয়নি। বুধবার সকালে ফারুক গোসল করতে গেলে উসমান গণি দা দিয়ে কুপিয়ে ফারুককে জখম করে।
তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্হানীয়রা বড় ভাই উসমান গণিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

ধামরাইয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আপডেটের সময়: ০৫:৫৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩