স্টাফ রিপোর্টার:দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত নয় টার দিকে দাউদকান্দির বারপাড়া ইউনিয়নের কানড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের অন্তত ১০জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।
নিহত পথচারীর নাম মোঃ ইয়াছিন
(২৫)। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার কুকারী গ্রামের মো: জহিরুল ইসলামের ছেলে তিনি দাউদকান্দির বারপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার এসআই মো: রনজু জানান, বৃহস্পতিবার রাত নয় টার দিকে কুমিল্লাগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি কার্ভাডভ্যানকে ধাক্কা দেয়। এসময় এক পথচারী ঘটনাস্থলে নিহত হয় । দুর্ঘটনায় বাসের প্রায় ১০ যাত্রী আহত হয়। আহতদের গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা
দেওয়া হয়।
মোঃমেহেদী হাসান 
















