Dhaka ০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিনিয়ত পাখির মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • ২৭২ সময় দেখুন

এম জালাল উদ্দীন,খুলনা জেলা প্রতিনিধি: খুলবার পাইকগাছায় বিদ্যুত ট্রান্সফরমার বক্সের তারে স্পৃষ্ট হয়ে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে পাখিদের। সরজমিন ঘুরে দেখা যায়, পাইকগাছা পৌর সদরের থানা রোডে নিউ ভাই ভাই এ্যালুমিনিয়াম দোকানের সামনে বিদ্যুতের খুটিতে তিনটি ট্রান্সফরমার রয়েছে। এখান থেকে বিভিন্ন দোকানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। উল্লেখিত খুটির মাথায় ট্রান্সফরমার ও তারে প্রতিদিন নানা প্রকারের পাখি বসে। তবে উত্তর পাশের একটি বিদ্যুৎ এর তারে পাখি বসলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাখির মৃত্যু হয়। প্রতিদিন কোন না কোন পাখির মৃত্যু হচ্ছে। এদের মধ্যে রয়েছে, শালিক, দোয়েল,চড়ু্ই, বুলবুলি ইত্যাদি। এছাড়াও যে কোনও সময় ঘটে যেতে পারে আরও বড় বিপদ।

এদিকে পাখির মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছে বনবিবি নামে একটি পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পাখির মৃত্যুর ঘটনা তুলে ধরা হয়েছে।

এই বিপজ্জনক ট্রান্সফরমার ও বিদ্যুতের তার বিপদমুক্ত করার লক্ষে পাইকগাছা পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার কে বিষয়টি অবহিত করেন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। ডিজিএম মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার বিষয়টি জেনে পাখির মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে বলেন, লুজ কানেকশন হলে এটা হতে পারে। তিনি তাৎক্ষনিক পল্লী বিদ্যুতের টেকনিশিয়ান ও লাইনম্যানদের বাজারের বিদ্যুতের ট্রান্সফরমার ও তার চেক করতে পাঠান। তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহন করায় পাইকগাছা পল্লী বিদ্যুতের ডিজিএম কে সাধুবাদ জানিয়েছে পরিবেশবাদী সংগঠন বনবিবির কর্মীরা

উল্লেখ্য, পাখিদের পায়ে হাই ইন্সুলেটিভ স্কিন, তারপরও মরতে হলে তাকে দুই তারে পা রাখতে হবে, তা না হলে কারেন্ট ফ্লো হবে না। পাখির পা বিদ্যুৎ পরিবহন করে না। এজন্য পাখি মারা যায় না। কিন্তু যদি পাখির শরীরে অন্য কোনো অংশ তারের সাথে স্পর্শ করে তাহলে পাখিটি মারা যাবে আর পাখিরা সাধারণত একটি তারেই বসে। যার ফলে অন্যতারের সাথে কোন সংযোগ ঘটে না। আর শট সার্কিটও হয় না। ফলে পাখি শক লেগে মারাও যায় না।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিনিয়ত পাখির মৃত্যু

আপডেটের সময়: ০৭:৫৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩