Dhaka ১১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

৭ লক্ষ্য টাকার চোরাই ভুট্টা সহ চক্রের ৩ সদস্য গ্রেফতার

  • রকিবুল ইসলাম
  • আপডেটের সময়: ১০:৪৯:১২ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • ৪১০ সময় দেখুন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে চোরাইকৃত ৩৮০ বস্তা ভুট্টা উদ্ধারসহ ৩ জন আসামী গ্রেফতার বিষয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৩ ডিসেম্বর রোববার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম, ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির, মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী সহ ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, গত ২০ নভেম্বর মামলার বাদী স্বপন রায় ৩৮০ বস্তা ভুট্টা ঠাকুরগাঁও তার মিল হতে গাজিপুরের বাঘের বাজারের কোয়ালিটি ফিড মিলে নেওয়ার জন্য একট ট্রাক ভাড়া করেন। ট্রাকটি ফিড মিল থেকে উল্লেখিত ৩৮০ বস্তা ভুট্ট্রা লোড করে গাজীপুরের উদ্দেশ্যে রাওয়ানা হলেও নির্ধারিত সময়ে সেখানে পৌছায়নি। পরে গত শুক্রবার ট্রাকটির কোন সন্ধান না পেলে ঠাকুরগাঁও থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় চোরাইকৃত ট্রাক ও ভুট্ট্রা সহ শিপন মিয়া (২৫) কে গ্রেফতার করে। পরবর্তিতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোর চক্রের আরও ২ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলার গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের টুকু মন্ডলের ছেলে শিপন মিয়া (২৫), খুলনা জেলার দাকোপ উপজেলার কেওড়াখালী গ্রামের মৃত কামরুজ্জামানের ছেলে মো: জাহিদ হাসান বাবু (২৫) ও বগুড়া জেলার ধুনট উপজেলার চালাপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিন মুন্সির ছেলে মো: আব্বাস আলী (৫০)। শনিবার আদালতের মাধমে গ্রেফতারকৃত ৩ জনকে জেলহাজতে প্রেরন করা হয় এবং আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবনদী দিয়েছেন বলে জানান পুলিশ সুপার।

ঠাকুরগাঁও

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

৭ লক্ষ্য টাকার চোরাই ভুট্টা সহ চক্রের ৩ সদস্য গ্রেফতার

আপডেটের সময়: ১০:৪৯:১২ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩