
খাইরুল ইসলাম–ডেস্ক রিপোর্ট◼️
আজ বৃহস্পতিবার দুপুরে প্রকাশ হতে যাচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। এবারও শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে ও মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকে শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট, শিক্ষা বোর্ডের রেজাল্ট পোর্টাল এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
ফলাফল দেখার অনলাইন পদ্ধতি:
শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট: http://www.educationboardresults.gov.bd
এই লিংকে প্রবেশ করে নিচের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে:
Examination: SSC/Dakhil/Equivalent
Year: 2025
Board: পরীক্ষার্থী যে বোর্ডে পরীক্ষা দিয়েছে সেটি নির্বাচন করতে হবে
Roll: রোল নম্বর
Reg. No: রেজিস্ট্রেশন নম্বর
Security Key: নিচে দেওয়া অক্ষরগুলি যথাযথভাবে লিখতে হবে,
এরপর Submit বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে।
◼️বোর্ড অনুযায়ী ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে। যেমন:
ঢাকা বোর্ড: www.dhakaeducationboard.gov.bd
চট্টগ্রাম বোর্ড: www.bise-ctg.gov.bd
মাদ্রাসা বোর্ড: www.bmeb.gov.bd
(প্রতিটি বোর্ডের ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে।)
এসএমএসে ফলাফল দেখার নিয়ম:
ফলাফল এসএমএসের মাধ্যমে জানতে চাইলে, যেকোনো মোবাইল থেকে টাইপ করুন:
SSC <space> Board <space> Roll <space> Year
পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
উদাহরণ:
SSC DHA 123456 2025
Send to 16222
চার্জ: প্রতি এসএমএসে ২.৫৫ টাকা (ভ্যাট সহ) প্রযোজ্য।
ফলাফল সংক্রান্ত পরামর্শ:
রেজাল্ট প্রকাশের সময় সার্ভার ব্যস্ত থাকতে পারে। তাই ধৈর্য ধরতে হবে।
ফলাফল সম্পর্কে নিশ্চিত হওয়ার পর প্রিন্ট/স্ক্রিনশট নিয়ে রাখলে উপকারে আসবে।
যেসব শিক্ষার্থী ফলাফলে অসন্তুষ্ট, তারা বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন।
প্রতিবেদকের নাম 
















