Dhaka ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

ইসরাইল বিরোধী স্লোগানে উত্তাল আমতলী শহর সর্বস্তরের মুসলিম জনতার  বিক্ষোভ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • ৪১৪ সময় দেখুন

মোঃ মিরাজুল ইসলাম মিরাজ,আমতলী (বরগুনা) প্রতিনিধি: ফিলিস্তিনে মুললমানদের উপর ইসরাইলি বর্বরতার প্রতিবাদে আমতলীতে ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুমা এসব সমাবেশ থেকে সর্বস্তরের মুসলিমরা অবিলম্বে হামলা বন্ধের জন্য ইসরাইলের প্রতি আহ্বান  জানান। একইসাথে বিশ্ব মুসলিমকে এক হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান করেন।

জানা যায়,শুক্রবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল আমতলী পৌর শহর। জুমার নামাজের পর গোটা শহর ইসরাইল বিরোধী স্লোগানে কেঁপে ওঠে। শতশত মুসল্লি বিভিন্ন মসজিদ থেকে বেরিয়ে ইসরাইল বিরোধী বিক্ষোভে অংশ নেন।

আমতলীর কেন্দ্রীয়  জামে মসজিদের সামনে থেকে সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়ে  আমতলী চৌরাস্তা মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব মাওলানা আব্দুন নুরের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামীলীগ সভাপতি মো. মজিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জিএম ওসমানী হাসান, স্বেচ্ছাসেবকলীগ সাবেক সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন খান,  উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. জাহিদুল ইসলাম তালুকদার জুয়েল,খোন্তাকাটা জামে মসজিদের ঈমাম মাওলানা সানা উল্লাহ প্রমুখসহ বিভিন্ন মসজিদের ঈমামরা ।

সমাবেশে বক্তারা বলেন, ‘ইহুদীবাদী ইসরাইল যুগযুগ ধরে ফিলিস্তিনি মুসলমানদের ওপর জুলুম-নির্যাতন করে আসছে। তারা ফিলিস্তিনি মুসলমানদের উচ্ছেদ করে তাদের বাড়িঘর দখল করেছে। হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনি নারী ও শিশুকে হত্যা করেছে। ফিলিস্তিনি মুসলমানরা যখন রুখে দাঁড়িয়েছে, ঠিক তখনি নিরপরাধ মুসলানদের ওপর বৃষ্টির মত বোমা বর্ষণ করছে ইসরাইলি সেনারা। এমনকি ফিলিস্তিনিদের খাবার, পানি এবং বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ করে চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে। ফিলিস্তিনি মুসলমানদের ওপর হামলা অব্যাহত থাকলে বিশ্বের মুসলমানরা ঘরে বসে থাকবে না।  বক্তারা ইসরাইলী  সকল পন্য  মোসলমানদের বয়কট করার আহবান জানান এবং  মার্কিন যুক্তরাষ্টের প্রতিও নিন্দা জানান। 

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

ইসরাইল বিরোধী স্লোগানে উত্তাল আমতলী শহর সর্বস্তরের মুসলিম জনতার  বিক্ষোভ

আপডেটের সময়: ০৮:২০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩