Dhaka ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১ তেজগাঁও পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে ৬৫ জন গ্রেফতার ৫০ পিস ইয়াবাসহ নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি সদৃশ বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয় সুনামগঞ্জে যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় মাদকসহ ৬ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ব্রাহ্মণবাড়িয়ায় জেলার শ্রেষ্ঠ ওসি বিজয়নগরের আহসান উল্লাহ, শ্রেষ্ঠ এসআই মাহবুবুল অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে ঐক্যবদ্ধ কাজের আহ্বান, পুলিশ-জনগণের মতবিনিময় রাজধানীর মুগদা থানায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২২

কান কাঁপানো প্রেমকাহিনি: ‘ডাই মাই লাভ’-এ পাগল দর্শকরা

print news

খাইরুল ইসলাম: বিনোদন ডেস্ক

চলছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব— ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। তারকাময় এ আয়োজনে গত শনিবার সবার নজর কাড়লো হলিউড সুপারস্টার রবার্ট প্যাটিনসন ও জেনিফার লরেন্স অভিনীত নতুন চলচ্চিত্র ‘ডাই মাই লাভ’। প্রদর্শনী শেষে পুরো গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে যেন থমকে গেল টানা নয় মিনিটের স্ট্যান্ডিং ওভেশন-এ।

সিনেমাটির হৃদয়ছোঁয়া গল্প, অভিনয় এবং নির্মাণশৈলীতে বিমোহিত হয় কান শহরে জড়ো হওয়া বিশ্ব সিনেমাপ্রেমীরা।

জেনিফার লরেন্স অভিনয় করেছেন এক মানসিকভাবে বিপর্যস্ত, প্রেম-উন্মাদনার শিকার নারীর চরিত্রে, যিনি গ্রামীণ আমেরিকার পটভূমিতে নিজের ভাঙাগড়ার গল্প বলেন। তার স্বামীর চরিত্রে রয়েছেন ‘টোয়াইলাইট’ খ্যাত রবার্ট প্যাটিনসন।
ছবিটি পরিচালনা করেছেন স্কটিশ নির্মাতা লিন রামজে, যার হাত ধরে আর্জেন্টাইন লেখিকা আরিয়ানা হারউইৎজের উপন্যাসটি পর্দায় রূপ পেয়েছে।

রবিবার সকাল ১০টা ১৫ মিনিটে স্থানীয় সময়, এক জমকালো সংবাদ সম্মেলনে অংশ নেন লরেন্স-প্যাটিনসন জুটি।
মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া এই চলচ্চিত্র এখন স্বর্ণপাম (Palme d’Or) এর অন্যতম দাবিদার।

উল্লেখ্য, ১৩ মে শুরু হওয়া এ উৎসব চলবে ২৪ মে পর্যন্ত। এবারের মূল প্রতিযোগিতায় লড়ছে ২২টি চলচ্চিত্র, আর বিভিন্ন বিভাগ মিলিয়ে প্রদর্শিত হচ্ছে বিশ্বের নানা দেশের বাছাই করা সিনেমা।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার

কান কাঁপানো প্রেমকাহিনি: ‘ডাই মাই লাভ’-এ পাগল দর্শকরা

আপডেটের সময়: ১০:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫