Dhaka ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

খুলনার পাইকগাছায় ইউএনও’র অভিযানে বাল্যবিবাহ বন্ধ: মেয়ের বাবা’র জরিমানা

মোঃ রাজু আহম্মেদ- পাইকগাছা (খুলনা)◾

খুলনার পাইকগাছায় বাল্যবিবাহের আয়োজন করায় ইউএনও’র অভিযানে বিবাহ বন্ধ সহ কণের বাবাকে জরিমানা করা হয়েছে।
জানা যায়, উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের আসাদুল শেখ (১৯ মে) সোমবার দুপুরে নিজ বাড়িতে ৬ষ্ট শ্রেণী পড়ুয়া ১৩ বয়সী নাবালিকা মেয়ের বিবাহের আয়োজন করে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে বাল্যবিবাহ বন্ধ করে দেন।
পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইনের আওতায় কনের পিতা কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেয়ের পিতার কাছ থেকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিবাহ দেওয়া যাবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পেশকার তুহিন বিশ্বাস, উপজেলা আনসার কমান্ডার আবু হানিফ ও উপজেলা আনসার ও ভিডিপি ইউনিয়ন দলনেতা ফয়সাল হোসেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বাল্য বিবাহের কুফল সম্পর্কে উপস্থিত সকলকে সচেতন করা সহ বাল্য বিবাহ বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

খুলনার পাইকগাছায় ইউএনও’র অভিযানে বাল্যবিবাহ বন্ধ: মেয়ের বাবা’র জরিমানা

আপডেটের সময়: ১০:৫৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫