Dhaka ০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

গাইবান্ধায় মোবাইল ব্যাংকিং হ্যাকিং চক্রের দুই সদস্য আটক, উদ্ধার ১৬৪৯ সিম ও নগদ অর্থ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ১৮৮ সময় দেখুন

দেওয়ান ফাহিম হোসেন- গাইবান্ধা◾

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং প্রতারণা ও হ্যাকিং চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে যৌথবাহিনী। অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ প্রতারণার সরঞ্জাম, যার মধ্যে রয়েছে ১ হাজার ৬৪৯টি মোবাইল সিম কার্ড, চারটি সিম রেজিস্টার খাতা, একটি ল্যাপটপ, একাধিক মোবাইল ফোন এবং ৬ লক্ষ টাকার নগদ অর্থ।

বুধবার (১১জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংহা গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। যৌথবাহিনী রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত একটানা তল্লাশি চালায় অভিযুক্তদের বাড়িতে। আটককৃতরা হলেন—উত্তর সিংহা গ্রামের রমজান আলীর ছেলে মামুন মিয়া (৩৭) এবং একই গ্রামের মধু মিয়ার ছেলে ওয়াহেদ মিয়া (৩৯)।

অভিযানকালে তাদের বাড়ি থেকে পাওয়া যায় বিপুল পরিমাণ সিম কার্ড, সিমের পিনকোডসহ রেজিস্টার খাতা ও ডিভাইস, যা মোবাইল ব্যাংকিং প্রতারণার কাজে ব্যবহার করা হতো।

আটকের পর অভিযুক্তদের গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইনে মামলা দায়ের করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মোবাইল ব্যাংকিং হ্যাকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে আসছিল।

এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

গাইবান্ধায় মোবাইল ব্যাংকিং হ্যাকিং চক্রের দুই সদস্য আটক, উদ্ধার ১৬৪৯ সিম ও নগদ অর্থ

আপডেটের সময়: ০৩:৫৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫