Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

ঘূর্ণিঝড় নয়, গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বঙ্গোপসাগরের লঘুচাপ

খাইরুল ইসলাম- ঢাকা◾

চলতি মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় ‘মন্থা’ (Mon-Tha) সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছিল, সেটি এখন আর ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে না। তবে এর পরিবর্তে সেখানে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বেসরকারি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডট কম-এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানান, ২৭ মে লঘুচাপ, ২৮ মে নিম্নচাপ এবং ২৯ মে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা ছিল। ঘূর্ণিঝড় হলে তার নাম হতো ‘মন্থা’, এটি প্রস্তাব করেছে থাইল্যান্ড।

তবে বিশ্বব্যাপী আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি আর তৈরি হচ্ছে না। বরং এখন একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার এবং তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপ বা গভীর নিম্নচাপ হলেও বাংলাদেশের উপকূলে এর কোনো বড় ধরনের প্রভাব পড়বে না। ফলে দেশের উপকূলবাসীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

আবহাওয়াবিদদের মতে, বর্ষার আগে এমন লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হওয়া একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া। এ ধরনের পরিস্থিতি প্রায় প্রতিবছর বর্ষার মৌসুমের আগমনের আগে দেখা যায়।

এদিকে, আরব সাগরেও একই সময়ের মধ্যে আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার নাম হবে ‘শক্তি’ (Shakhti) — এটি শ্রীলঙ্কার দেওয়া নাম।

সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, বঙ্গোপসাগরের এই সম্ভাব্য নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা নেই। তবে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ভারতের পূর্ব উপকূল বা মায়ানমারের দিকে সরে যেতে পারে।

আবহাওয়াবিদরা পরামর্শ দিয়েছেন, আতঙ্কিত না হয়ে নিয়মিত আবহাওয়ার আপডেট অনুসরণ করার।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

ঘূর্ণিঝড় নয়, গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বঙ্গোপসাগরের লঘুচাপ

আপডেটের সময়: ১২:৪৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫