
মোঃ খায়রুল ইসলাম,স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে আইনজীবী নিহতের ঘটনায় আজ টাঙ্গাইলের ঘাটাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সাধারণ ছাত্ররা
চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এ বিক্ষোভ মিছিল করেছেন।
আজ বুধবার (২৭ নভেম্বর) বেলা ৪টার সময় ঘাটাইল উপজেলা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি টাঙ্গাইল ময়মনসিংহ মহা সড়ক প্রদক্ষিণ করে। পরে ঘাটাইল কলেজ মোড়ে সমাবেশ করে। এ সময় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। তারা ইসকনকে নিষিদ্ধের দাবি জানান। আওয়ামী লীগের বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। এর আগে, গত মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তার অনুসারীরা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে আদালতপাড়া থেকে আইনজীবী সাইফুল ইসলামকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের জন্য ইসকন সমর্থকদের দায়ী করেছেন।
প্রতিবেদকের নাম 













