Dhaka ০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • ২৯৫ সময় দেখুন

শংকর কান্তি দাশ,জেলা প্রতিনিধি,চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া তুলাতলি সংলগ্ন মার্কেটে ৮টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ আগুন লাগার সুত্রাপাট ঘটে। লোহাগাড়া ও সাতকানিয়া ফায়ার সার্ভিসকে খরব দিলে সাথে সাথে ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলো যথাক্রমে নুরুল আলমের দুটি দোকান মোটর পার্টস, রহমত উল্যাহ দুটির মধ্যে একটি গ্যাসের দোকান , একটি তেলের দোকান, আনোয়ার রাইচ, জহির উদ্দিন মোটর সাইকেলের দোকান ও তারেকের পার্টসের দোকান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটর সাইকেল ওয়ারলিং, অকটেনের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।দোকানের মধ্যে রয়েছে, গ্যাস সিলিণ্ডারের দোকান, অকটেন, চালের আড়ত, সিএনজি এবং মোটরসাইকেল ওয়ার্কশপ ও মোটরস পার্টসের দোকান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৪টায় ওই মার্কেটে হঠাৎ আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ৮টি দোকান পুড়ে যায়। আগুন লাগার ঘটনা ঘটলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দু ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। উপজেলা প্রশাসন, থানা পুলিশ, দোহাজারি হাইওয়ে পুলিশের টিম যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে।
ক্ষতিগ্রস্থ নুরুল আলম জানান, আমার দুটি পার্টসের দোকান আগুন লেগে সব পুড়ি ছাই হয়ে গেছে। আমি কোন কিছু বের করতে পারিনি।
সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্নায়েন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলের অকটেনের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ ও আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান জানান, ঘটনাটি শুনার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

আপডেটের সময়: ০৭:১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩