Dhaka ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল কচুবোঝাই ট্রাক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ১৭৯ সময় দেখুন

রোকনুজ্জামান রুবেল,
জয়পুরহাট জেলা প্রতিনিধি:মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৪ ইং) দুপুর সাড়ে ১২টার দিকে জয়পুরহাট রেলস্টেশন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে পুরানাপৈল রেলক্রসিং এলাকায় ওই দুর্ঘটনা ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি ষ্টেশন বেলা ১২টায় অতিক্রম করে। এরপর জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেলক্রসিং অতিক্রমের সময় একটি কচু বোঝাই ট্রাককে ধাক্কা দেয় ট্রেনটি। এ সময় রেললাইনের পাশে ট্রাকের ইঞ্জিন দুমড়ে-মুচড়ে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুরাণাপৈল রেলক্রসিংয়ের গেইট কিপার ইমরান মণ্ডল জানান, মঙ্গলবার দুপুর প্রায় সাড়ে ১২টার দিকে ঢাকাগামী দ্রুতযান ট্রেনটি রেলক্রসিং অতিক্রম করার আগে রেললাইনের উপর একটি কচুবোঝাই ট্রাক উঠে পড়লে ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় ট্রাক থেকে ড্রাইভার ও হেলপার দ্রুত ট্রাক থেকে নেমে যায়। এরপর ড্রাইভার-হেলপার ও স্থানীয়দের সহযোগিতায় লাল কাপড় দিয়ে ট্রেন থামানোর চেষ্টা করেন। ট্রেনের গতি কমলেও ট্রেনটি থামাতে পারেনি চালক। এতে রেল ক্রসিং অতিক্রমের সময় ট্রেনটির ধাক্কায় ট্রাকের ইঞ্জিনের অংশ দুমড়ে-মুচড়ে রেল লাইনের পশ্চিম পার্শ্বে পড়ে যায়। আর ট্রেনটি কিছু দূর গিয়ে থেমে যায়।
জয়পুরহাট ট্রাফিক পুলিশের সার্জেন্ট রবিউল হাসান বলেন, জয়পুরহাট হিলি সড়কের পুরানাপৈল রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকে দুমড়ে-মুচড়ে যায়। আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এই ঘটনায় কোনো নিহত বা আহতদের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর রেল লাইনের দুপাশে যানবাহন আটকা পড়ে। এক ঘণ্টার মধ্যেই দুর্ঘটনা কবলিত স্থান থেকে ট্রাকটি সরিয়ে ফেললে দ্রুত যানচলাচল স্বাভাবিক হয়।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল কচুবোঝাই ট্রাক

আপডেটের সময়: ০৫:৩০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪