
মোঃ মাসুদ রানা,ভ্রাম্যমাণ প্রতিনিধি: বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় বন্দর নগর কবিতা সংসদের ১৯৪তম মাসিক সাহিত্য আড্ডা পালিত হয়েছে । ২১ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় সংসদের কার্যালয়ে সংসদের সভাপতি মো: আব্দুল মজিদ খোন্দকারের সভাপতিত্বে ও সম্পাদক এ কে এম মোমিন ইসলাম শাওন এর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংসদের উপদেষ্টা মোঃ মোশাররফ হোসেন সেলিম মুন্সি
সাহিত্য নিয়ে আলোচনা করেন সংসদের প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোঃ মুখলেছার রহমান , উপদেষ্টা মোঃ আফজাল হোসেন, সংসদে যুগ্ম সম্পাদক দিনেশ চন্দ্রশীল , সাংগঠনিক সম্পাদক মোঃ আরাফাত হোসেন, মোঃ আব্দুল মজিদ হারুন একে ফজলুল কবির, দেবব্রত মন্ডল মনা প্রমুখ, সহ বন্দর নগর কবিতা সংসদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি মহদাশয়কে উত্তরই প্রদান করা হয়।
প্রতিবেদকের নাম 













