Dhaka ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

তিতাসে স্ত্রীকে হত্যা করে লাশের পাশেই বসে ছিল ঘাতক স্বামী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • ৬২৬ সময় দেখুন

ইমাম হোসাইন,স্টাফ রিপোর্টার,কুমিল্লা: কুমিল্লার তিতাসে পারিবারিক কলহের জের ধরে লোহার পাইবরেন্সের আঘাতে স্ত্রীর প্রাণ কেড়ে নিলো স্বামী। স্ত্রীকে নির্মমভাবে হত্যার পর লাশের পাশেই বসে ছিল ঘাতক স্বামী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫অক্টোবর) সকালে উপজেলার মজিদপুর ইউনিয়নের লালপুর গ্রামের সরকার বাড়ীতে। নিহত আঁখি আক্তার (২২) লালপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাবিবুর রহমান হবি সরকারের রাস্তায় পাওয়া পালিত মেয়ে। ঘাতক স্বামী সাইফুল ইসলাম মিন্টু (৪২) লালপুর গ্রামের সরকার বাড়ীর মৃত আ: হাকিম সরকারের ছেলে।

জানা যায়,আনুমানিক পনেরো বছর পূর্বে আখিকে গৌরীপুর বাজারের গোমতী ব্রিজের দক্ষিণ পাড় থেকে কুড়িয়ে পায় হাবিবুর রহমান হবি। আখিকে লালন পালন করে ২০১৯ সালে ২/৩ লাখ টাকা খরচ করে মিন্টুর নিকট বিয়ে দেয়।আখির জন্ম স্থান উপজেলার কড়িকান্দি ইউনিয়নের বন্দরামপুর গ্রামে সে ওই গ্রামের মৃত আব্দুল হালিম মিয়ার মেয়ে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,স্বামীর সাথে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে ঘরের ভিতরের দরজা আটকিয়ে স্বামী সাইফুল ইসলাম মিন্টু(৪৩) স্ত্রী আঁখি আক্তারকে (২২) লোহার পাইবরেন্স দিয়ে সজোরে একাধিকবার মাথায় আঘাত করে হত্যা নিশ্চিত করে লাশের পাশেই বসে ছিল ঘাতক স্বামী। 

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামী মিন্টুকে আটক করে তিতাস থানা পুলিশ।

এবিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস সাংবাদিককে জানানপারিবারিক কলহের জের ধরেই স্ত্রীকে মাথায় আঘাত করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য লাশ কুমিল্লা সদর হাসপাতালে প্রেরণ করেছি। নিহতের বড় ভাই শাকিবুল হাসান বাদী হয়ে এজাহার দিয়েছে। আমরা অভিযুক্ত স্বামীকে আটক করেছি বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি। তদন্ত কার্যক্রম চলছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

তিতাসে স্ত্রীকে হত্যা করে লাশের পাশেই বসে ছিল ঘাতক স্বামী

আপডেটের সময়: ১০:২৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩