Dhaka ১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদকসহ (২) জনের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার মানহানীর মামলা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৩৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ৩৪০ সময় দেখুন

মোঃ আমিনুল হক,নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলা সদর থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদকসহ ২ জনের বিরুদ্ধে আদালতে ৫০ লক্ষ টাকার মানহানির মামলা হয়েছে। মামলাটি দায়ের করেছেন নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামের মৃত দারগা মিয়ার পুত্র সাংবাদিক মো: বাদল আহমেদ। মামলার বিবরণে জানা যায়, নবীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মৃত রমুজ উল্লাহর পুত্র মো: আলাউদ্দিন (৬৫), ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক মৃত জরিপ উল্লার পুত্র মো: সেলিম মিয়া তালুকদার এই ২ জন মিলে পরস্পর যোগসাজসে নবীগঞ্জে পত্রিকা প্রকাশের আড়ালে ব্ল্যাক মেইলিং, চাঁদাবাজিসহ বিভিন্ন প্রতারনামূলক কাজে জড়িত। উল্লেখিতরা সাংবাদিক সহ নিরিহ লোকজনকে পত্রিকায় সংবাদ প্রকাশ করে মানহানী করার হুমকি দিয়ে চাঁদাবাজি করার মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। মামলার বাদী বাদল আহমেদ তাদের অপকর্মের প্রতিবাদ করলে মামলার আসামিরা তার উপর ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেয়ার জন্য দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকায় মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রকাশ করে। মামলায় বাদী বাদল আহমেদ আরো উল্লখ করেন, তিনি পেশায় একজন সাংবাদিক ও ইলেক্ট্রিশিয়ান। এবং বাংলাদেশ টেকনিক্যাল শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা সনদধারী। অথচ সময় পত্রিকার সংবাদে বলা হয়েছে বাদী মোবাইল চোর ও ৫ম শ্রেণী পাশ। এতে বাদীর ৫০ লক্ষ টাকার মানহানী হয়েছে বলে মামলায় অভিযোগ করেন। মামলায় বাদী বাদল আহমেদ আরো বলেন, তার বিরুদ্ধে থানায় একটি জিডি পর্যন্ত নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র সাংবাদিক বলেন ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক সেলিম তালুকদার পত্রিকা দিয়ে ক্ষমতা দেখিয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে তদবির সহ নানা অপকর্মে চালিয়ে যাচ্ছেন। এমনকি সাংবাদিক ও রেহাই পাননি। মামলার বাদী প্রতিনিধি কে জানান আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের সু দৃষ্টি আকর্ষণ করছি!!

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদকসহ (২) জনের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার মানহানীর মামলা

আপডেটের সময়: ০১:৩৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫