Dhaka ০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

ধামরাইয়ে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

  • আরমান হোসেন খান
  • আপডেটের সময়: ০৮:২০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
  • ৩৯৮ সময় দেখুন

আরমান হোসেন খান,ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে ডাক্তারের ভুল চিকিৎসায় তিথিমনি ( ৩ মাস ) নামের এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২১ অক্টোবর ) ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতকটি মারা যায়।
নবজাতকটি ধামরাই পৌরশহরের ইসলামপুর ঋষিপাড়ার সঞ্চয় ও সনিমালা দম্পতির দ্বিতীয় সন্তান।

শিশুটির পরিবার সূত্রে জানা যায় , গতকাল রাত থেকে শিশুটির হালকা জ্বর এবং কাশি ছিলো। সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ বিদীশা ম্যাডামকে দেখিয়ে ঔষধ খাওয়ানোর পর শিশুটি খিঁচুনি দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। শিশুটিকে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবার নিয়ে যাওয়া হয়।
চিকিৎসাপত্র দেওয়া ডাঃ বিদীশা শিশুটিকে প্রাথমিকভাবে দেখে নিশ্চিত করেন – শিশুটি মারা গেছে।

নবজাতক শিশুটির মা সনিবালা বলেন , ডাক্তারের পরামর্শে ঔষধ খাওয়ানোর পরই আমার বাচ্চাটি খিঁচুনি দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। আমার বাচ্চা ঐ ডাক্তারের ভুল চিকিৎসার কারনে মারা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ নূর রিফাত আরা বলেন , বাচ্চাটিকে চিকিৎসা সেবা দিয়েছেন মেডিকেল অফিসার ডাঃ বিদীশা। বাচ্চাটিকে মেডিকেলে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছিলো কিন্তু বাচ্চাটির পরিবার ভর্তি করেননি। আর এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি, অভিযোগ আসলে ব্যবস্হা নিবো।
একজন মেডিকেল অফিসার কি নবজাতকের চিকিৎসা সেবা দিতে পারেন এমন প্রশ্নে ডাঃ রিফাত আরা বলেন , তিনি শিশু বিষয়ে লেখাপড়া করতেছেন এবং সে কারনেই তিনি চিকিৎসা সেবা দিচ্ছেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

ধামরাইয়ে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

আপডেটের সময়: ০৮:২০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩