
নরসিংদী জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদল জেলার বিভিন্ন উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
বুধবার (২৪ জুন) পলাশ, মনোহরদী, বেলাবো ও রায়পুরা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সাক্ষাতে সংগঠনের নবগঠিত কমিটির অনুমোদনপত্র প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী কার্যক্রম এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন ভূঞা, সহ সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক মো. আবু সাঈদ মিয়া, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল আমিন, মাদক নিয়ন্ত্রণ সম্পাদক মো. হারুন অর রশিদ, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আজিজুল হক এবং কার্যনির্বাহী সদস্য মো. খুরশিদ মিয়া ও মো. মানিক চান স্বপন।
প্রতিনিধিদলের সদস্যরা জানান, মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা সংগঠনের কার্যক্রমের সফলতা কামনা করেন।
মোস্তফা মিয়া–নরসিংদী সদর প্রতিনিধি 










