Dhaka ০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

নাতনীকে দেখতে গিয়ে বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন বৃদ্ধ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • ২৪৬ সময় দেখুন

মোঃ সাহেব আলী,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শাহজাদপুরে নাতনীকে দেখতে গিয়ে বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারালেন দেলবার শেখ (৭০) নামের এক বৃদ্ধ।
দেলবার শেখ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙারু গ্রামের মৃত জুব্বার শেখ এর ছেলে।
সোমবার (১২ই ডিসেম্বর) দুপুর ২টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাসস্ট্যান্ডে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, এদিন সকালে বৃদ্ধ দেলবার শেখ উপজেলার গারাদহ ইউনিয়নের সরিষাকোল উত্তরপাড়ায় নাতনীকে দেখতে তার শশুরবাড়িতে যান। ৮/৯ মাস পূর্বে সরিষাকোল উত্তরপাড়ার ঈসা ভুইয়ার ছেলে রেজাউলের সাথে তার নাতনীর বিয়ে হয়।
দুপুরের খাবার শেষে পার্শ্ববর্তী সরিষাকোল ফাজিল ডিগ্রী মাদ্রাসা সংলগ্ন বাসস্ট্যান্ডে মহাসড়ক অতিক্রম করার সময় পাবনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী সরকার ট্রাভেলস এর বেপরোয়া গতির একটি বাস বৃদ্ধ দেলবার শেখ কে চাকার নিচে পিষ্ট করে দ্রুত গতিতে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা এগিয়ে এলে দেখা যায় বৃদ্ধ দেলবার শেখ ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেছেন। খবর পেয়ে স্বজনেরা এসে দেলবার শেখ এর লাশ বাড়িতে নিয়ে যায়।
এসময় শাহজাদপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক শামিম সরোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এই বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রেজাউল করিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ২টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি পাবনা থেকে ঢাকা গামী সরকার ট্রাভেলস এর একটি বাস বৃদ্ধ দেলবার শেখ কে চাকার নিচে পিষ্ট করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

নাতনীকে দেখতে গিয়ে বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন বৃদ্ধ

আপডেটের সময়: ০৫:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩