Dhaka ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শারমিন রি- রোলিং মিলে মৃত্যুর সংখ্যা দাড়ালো -৪

  • মোঃ লিটন চৌধুরী
  • আপডেটের সময়: ০৯:২০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • ২৪৭ সময় দেখুন

মোঃ লিটন চৌধুরী,উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া এলাকার শারমিন রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে চারজনে দাঁড়িয়েছে। সবশেষ বিস্ফোরণে দগ্ধ মো. জাকারিয়া (২০) নামের আরও এক শ্রমিকের মৃত্যু হয়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) মধ্যরাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম।
এ ঘটনায় বাকি একজন চিকিৎসাধীন রয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক। মঙ্গলবার মো. শরিফুল ইসলাম (৩০), মো. সাইফুল ইসলাম (২৬) ও সোমবার বিকেলে মোজাম্মেল হক (৩০) মারা যান।

জানা গেছে, শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৩টার দিকে গোদনাইল সৈয়দপাড়া এলাকায় শারমিন রি-রোলিং মিলে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন পাঁচ শ্রমিক। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ঘটনার পর বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেছিলেন, দগ্ধদের মধ্যে মোজাম্মেলের শরীরে ১০০ শতাংশ, সাইফুল ৬০, শরিফুলের ৫৭, জাকারিয়ার ৩৫ ও ইকবালের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শারমিন রি- রোলিং মিলে মৃত্যুর সংখ্যা দাড়ালো -৪

আপডেটের সময়: ০৯:২০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩