Dhaka ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

বগুড়ায় বাবার হাতে ছেলে খুন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • ৫৩৪ সময় দেখুন

মোঃ হারুন অর রশিদ,
কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জে ঘরে রাখা মিষ্টি খেয়ে ফেলে ছোট ভাই। তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডায় বাবার কাঠের বাটামের আঘাতে ছেলে খুন হয়েছে। নিহত ফারাজ আলী (২৫) শিবগঞ্জের বানিহার গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বুধবার দুপুরে উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত ফারাজ আলীর সাথে তার বাবা সোহরাব হোসেন ও মা রোজিনা বেগমের সম্পর্ক ভালো ছিল না। ঘটনার দিন ফারাজের ঘরে রাখা মিষ্টি খেয়ে ফেলে তার ছোটভাই উজ্জল। এতে ফারাজ রাগ করে ছোট ভাইয়ের উপর চড়াও হলে তাদের মা ছুটে আসেন। ফারাজ মায়ের সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এতে ক্ষিপ্ত হয়ে বাবা সোহরাব আলী ফারাজের মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা ফারাজের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বৃহস্পতিবার সকালে সেখানে নেওয়ার পথে ফারাজের মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে৷ ঘটনার পর থেকে সোহরাব পলাতক আছেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

বগুড়ায় বাবার হাতে ছেলে খুন

আপডেটের সময়: ০৮:৪৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪