Dhaka ১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় ১ জন নিহত আহত ৩

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ২০১ সময় দেখুন

মোঃ হারুন অর রশিদ,
বগুড়া জেলা প্রতিনিধি: শনিবার সকাল ৯ টার দিকে বগুড়া- নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার দরগাহাট বেতার কেন্দ্রের সামনে অজ্ঞাতনামা ট্রাক অটোভ্যানকে ধাক্কা দিলে অটো ভ্যানচালক শাহিনুর ইসলাম (৪৫), অটোভ্যানের যাত্রী ফারুক (৪০), ফারুকের স্ত্রী জুলেখা (৩৫) ও মেয়ে হুমাইরা (৭) গুরুতর আহত হন। সংবাদ পেয়ে কাহালু ফায়ার স্টেশনের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর ফারুক মারা যান। ফারুক কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভাগদুবড়া গ্রামের রিয়াজুল ইসলামের পুত্র। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে শিশু হুমাইরার অবস্থা আশংকাজনক তাকে আইসিওতে রাখা হয়েছে।
জানা যায়, ফারুক ও তার স্ত্রী জুলেখা মেয়ে হুমাইরাকে কাহালুর একটি মাদ্রাসায় ভর্তি করানোর জন্য অটো ভ্যানে করে কাহালু আসার পথে তারা এই দুর্ঘটনার শিকার হন।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যুই বিষয়টি নিশ্চিত করেছেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় ১ জন নিহত আহত ৩

আপডেটের সময়: ০৪:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪