Dhaka ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

ভারত থেকে আসছে পাহাড়ি ঢল, বন্যা ঝুঁকিতে সিলেট ও ময়মনসিংহের চার জেলা

নিজস্ব প্রতিবেদক◾

ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢলের আশঙ্কা তৈরি হয়েছে। এ ঢলের প্রভাবে বাংলাদেশের সিলেট ও ময়মনসিংহ বিভাগের চারটি জেলা—সুনামগঞ্জ, সিলেট, শেরপুর ও নেত্রকোণা—বন্যা ঝুঁকিতে পড়েছে।

মঙ্গলবার (২০ মে) দেশের একটি বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ ওয়েবসাইট ‘আবহাওয়া ডটকম’-এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উল্লিখিত জেলাগুলোর ওপর দিয়ে একটানা মাঝারি থেকে ভারী বর্ষণ অতিক্রম করতে পারে। এতে করে এসব জেলার নদ-নদীতে হঠাৎ করে পানি বৃদ্ধি পাবে এবং নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষ করে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোণা জেলা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় পাহাড়ি ঢলের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে।

এদিকে শেরপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় শেরপুরের চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল। সোমবার রাত ১০টায় যেখানে তা ছিল ৩৯ সেন্টিমিটার ওপরে। টানা চার দিনের বৃষ্টিপাত ও উজানে প্রবল বর্ষণের কারণে পানি দ্রুত বাড়ছে।

পাউবো জানায়, মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিপাতের পাশাপাশি উজান থেকে নেমে আসা অতিরিক্ত পানির কারণে জেলার নদ-নদীতে পানি বাড়ছে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেন, “বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকলে সিলেট ও ময়মনসিংহ বিভাগের একাধিক জেলা বন্যার কবলে পড়তে পারে। স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এখনই প্রস্তুতি নিতে হবে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও স্থানীয় জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

ভারত থেকে আসছে পাহাড়ি ঢল, বন্যা ঝুঁকিতে সিলেট ও ময়মনসিংহের চার জেলা

আপডেটের সময়: ০৩:৪৬:১১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫