Dhaka ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

ভারতে ঘর থেকে স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার:স্ত্রী গ্রেপ্তার

সুজন চক্রবর্তী–ভারত◼️

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার খাশবালান্দা গ্রামে এক রহস্যজনক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় লক্ষীকান্ত মন্ডল নামে এক ব্যক্তির মৃতদেহ। গলায় শাড়ির ফাঁস থাকলেও শরীরজুড়ে একাধিক আঘাতের চিহ্ন সন্দেহের জন্ম দেয়। পুলিশি তদন্তে উঠে আসে হত্যার আশঙ্কা। অবশেষে ঘটনার পর পলাতক স্ত্রী পুস্প মন্ডলকে গ্রেপ্তার করেছে হাড়োয়া থানা পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে বাড়ির ঘর থেকে উদ্ধার হয় লক্ষীকান্তের ঝুলন্ত দেহ। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন, ভাঙা আঙুল ও ঘটনাস্থল থেকে কোদাল উদ্ধারে প্রশ্ন উঠে— এটি কি আত্মহত্যা না কি পরিকল্পিত হত্যা?

এ ঘটনায় লক্ষীকান্তের স্ত্রী পুস্প মন্ডল ও ছেলে ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়। আত্মীয়দের দাবি, ঘরোয়া কলহের জেরেই পুস্প পরিকল্পিতভাবে স্বামীকে হত্যা করেছে। মঙ্গলবার পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে হত্যার আলামত মিলেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

গ্রামবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হাড়োয়া থানার তদন্তকারীরা বলছেন, ঘটনাটি নিছক পারিবারিক কলহ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

ভারতে ঘর থেকে স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার:স্ত্রী গ্রেপ্তার

আপডেটের সময়: ০৩:৩৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫