Dhaka ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১ তেজগাঁও পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে ৬৫ জন গ্রেফতার ৫০ পিস ইয়াবাসহ নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি সদৃশ বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয় সুনামগঞ্জে যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় মাদকসহ ৬ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ব্রাহ্মণবাড়িয়ায় জেলার শ্রেষ্ঠ ওসি বিজয়নগরের আহসান উল্লাহ, শ্রেষ্ঠ এসআই মাহবুবুল অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে ঐক্যবদ্ধ কাজের আহ্বান, পুলিশ-জনগণের মতবিনিময় রাজধানীর মুগদা থানায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২২

ভারতে বাজি কারখানায় প্রাণঘাতী বিস্ফোরণ:৫ জনের মৃত্যু

print news

সুজন চক্রবর্তী– ভারত◼️

ভারতের তামিলনাড়ুর শিবকাশীর কাছে চিন্নাকামান পট্টি গ্রামে মঙ্গলবার (১ জুলাই) সকালে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন, যাদেরকে দ্রুত উদ্ধার করে স্থানীয় বিরুধুনগর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের তীব্রতায় কারখানায় আগুন লেগে যায়। মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকল ও পুলিশ বাহিনী। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে এবং ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালায়।

বিরুধুনগর জেলার পুলিশ সুপার কান্নান জানান, বিস্ফোরণের পর ক্রমাগত ধোঁয়া বের হচ্ছিল কারখানা থেকে। উদ্ধারকাজ এখনও চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, কীভাবে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন। স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিস্ফোরক নিয়ন্ত্রণ অধিদপ্তরকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কারখানার মালিক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার

ভারতে বাজি কারখানায় প্রাণঘাতী বিস্ফোরণ:৫ জনের মৃত্যু

আপডেটের সময়: ০৪:৪০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫