Dhaka ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

মেঘনার উত্তাল ঢেউয়ে ফেরি চলাচল বন্ধ:নদীপথে আটকা পড়েছে চারটি লাশবাহী গাড়ি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ১৮১ সময় দেখুন

আরিফুর রহমান তীব্র- লক্ষ্মীপুর◾

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে লক্ষ্মীপুরে মেঘনা নদী উত্তাল হয়ে উঠেছে। বৃহস্পতিবার (২৯ মে) ভোররাত থেকে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে। নদী উত্তাল হওয়ায় লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

নদীর উত্তাল অবস্থার কারণে ভোররাতে ভোলার উদ্দেশ্যে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট থেকে ছেড়ে যাওয়া ফেরি বেগম সুফিয়া কামাল ও বেগম রোকেয়া ফেরত আসার চেষ্টা করে। এর মধ্যে বেগম সুফিয়া কামাল ফেরিটি মজু চৌধুরীর হাট ঘাটে এসে ভিড়তে পারলেও বেগম রোকেয়া ফেরিটি আটকা পড়ে যায় কমলনগর উপজেলার মতিরহাট এলাকায়।

বেগম সুফিয়া কামাল ফেরিতে ছিল চারটি লাশবাহী গাড়ি। ফেরিটি ঘাটে ফিরলেও নদীপথে যাত্রা অনিশ্চিত হয়ে পড়ায় এর মধ্যে তিনটি গাড়ি সড়কপথে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। একটি গাড়ি এখনও ঘাটেই রয়েছে।

ভোলা ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আতিকুজ্জামান জানান, নদীতে এখন ভাটা থাকায় বেগম রোকেয়া ফেরিটি মতিরহাট এলাকায় আটকে আছে। জোয়ার এলে ফেরিটি মজু চৌধুরীর হাট ঘাটে ফিরে আসবে। তিনি আরও জানান, লক্ষ্মীপুর-ভোলা রুটে পাঁচটি ফেরি চলাচল করে। বর্তমানে বেগম রোকেয়া ছাড়া বাকি চারটি ফেরি মজু চৌধুরীর হাট ঘাটে অবস্থান করছে। ভোলার ইলিশা ফেরিঘাটে নদী উত্তাল থাকায় ফেরি রাখার সুযোগ নেই।

ফেরিঘাট এলাকার ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, ফেরি সুফিয়া কামালে থাকা চারটি লাশবাহী গাড়ির মধ্যে তিনটি ইতোমধ্যে সড়কপথে চলে গেছে।

এদিকে মজু চৌধুরীর হাট লঞ্চ ঘাটের ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম জানান, বুধবার রাতে নদীতে সতর্কতা সংকেত জারি করা হয়। বৃহস্পতিবার সকালে ভোলা ও বরিশালের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যাওয়ার কথা থাকলেও সতর্কতা সংকেত বহাল থাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। এই রুটে পাঁচটি লঞ্চ চলাচল করে, যার মধ্যে দুটি বরিশালগামী। বর্তমানে তিনটি লঞ্চ মজু চৌধুরীর হাট ঘাটে অবস্থান করছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

মেঘনার উত্তাল ঢেউয়ে ফেরি চলাচল বন্ধ:নদীপথে আটকা পড়েছে চারটি লাশবাহী গাড়ি

আপডেটের সময়: ০৮:১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫