
রাজবাড়ী সংবাদদাতা◾
রাজবাড়ীর পাংশায় ওভারটেক করার সময় ভয়াবহ ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন দুই স্বর্ণ ব্যবসায়ী।
বুধবার (২১ মে) বিকেলে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের পাগলার মোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—
কোরবান শেখ (৫৫), পিতা: মৃত হাবু শেখ, গ্রাম: কমলাপুর, খোকশা, কুষ্টিয়া
অশোক কুমার রায় (৬৫), পিতা: মৃত ফণীভূষণ রায়, গ্রাম: জানিপুর, খোকশা, কুষ্টিয়া
জানা গেছে, নিহত দু’জনই পাংশা বাজারের শিকদার জুয়েলার্সে কাজ করতেন। হালখাতা শেষে মোটরসাইকেলে করে খোকশায় ফিরছিলেন। পথিমধ্যে একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানসু সোমা দু’জনকেই মৃত ঘোষণা করেন।
পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ সবুজ মিয়া জানান,
“দুর্ঘটনার পরপরই ট্রাকচালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে।”
এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিবারে চলছে আহাজারি। দীর্ঘদিন ধরে স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তারা। পাংশার ব্যবসায়ী মহলে শোকের ছাপ স্পষ্ট।
প্রতিবেদকের নাম 
















