Dhaka ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

রাতের অন্ধকারে র‍্যাবের অভিযান:বিপুল ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আল-আমিন- নরসিংদী◾

নরসিংদীর শিবপুরে র‍্যাব-১১ এর একটি সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে জব্দ করা হয় ৯,৭৫০ পিস ইয়াবা, যার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

রবিবার (৯ জুন) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি বিশেষ দল শিবপুর উপজেলার কারারচর এলাকার এপেইস ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি প্রাইভেটকার তল্লাশি করে ড্রাইভিং সিটের পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

আটক ব্যক্তি মো. মানিক মিয়া (৪৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চউড়া এলাকার বাসিন্দা। তিনি মো. আব্দুল বারেকের ছেলে।

সোমবার সকালে র‍্যাব-১১ এর নরসিংদী ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার জুয়েল রানা বলেন, “আটক মানিক মিয়া দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক মিয়া স্বীকার করেছেন, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত।

র‍্যাব জানায়, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং দেশের যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

রাতের অন্ধকারে র‍্যাবের অভিযান:বিপুল ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেটের সময়: ০৩:০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫