Dhaka ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

লক্ষীপুরে শীর্ষ সন্ত্রাসী রাসেল অস্ত্রসহ গ্রেফতার

আরিফুর রহমান তীব্র– লক্ষ্মীপুর◾

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া এলাকা থেকে মো. রাসেল (২৭) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। তিনি অস্ত্র, চাঁদাবাজি, অপহরণ, মাদক ও চুরিসহ একাধিক মামলার পলাতক আসামি ছিলেন।

গ্রেফতার হওয়া রাসেল চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া গ্রামের নুর মিয়া বেপারী বাড়ির আ. খালেক ও রহিমা বেগমের ছেলে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান জানান, ১ জুন ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আকতার হোসেনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হকের তত্ত্বাবধানে চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল দত্তপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে রাসেলকে গ্রেফতার করা হয়।

পরে রাসেলের দেওয়া তথ্যের ভিত্তিতে দত্তপাড়া মোল্লা বাড়ি জামে মসজিদের পেছনে একটি পরিত্যক্ত ঘর থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ১টি পাইপ গান ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে তার গ্রেফতারে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন ওসি ফয়জুল আজীম।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

লক্ষীপুরে শীর্ষ সন্ত্রাসী রাসেল অস্ত্রসহ গ্রেফতার

আপডেটের সময়: ০৫:৪০:০৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫