
মোঃ শিহাব উদ্দিন টোকন,স্টাফ রিপোর্টার: নাটোরের লালপুরে উপজেলাতে মহান বিজয় দিবস উপলক্ষে লালপুর বাজার স্বপ্নচারী ফাউন্ডেশনের উদ্যোগে গরীব দুস্থ মানুষের মুখে সামান্য বিজয়ের হাসি ফুটাতে শীত বস্ত্র, শিক্ষা সহায়তা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (১৬ইডিসেম্বর) উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল থেকে রাত পর্যন্ত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় লালপুর বাজার স্বপ্নচারী ফাউন্ডেশনের উদ্দ্যোগে ১০০ জন দুস্থ মানুষকে কম্বল বিতরণ ও একজন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও ক্রীড়া পুরস্কার বিতরণ প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে লালপুর বাজার স্বপ্নচারী ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আসাদুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃনুরুজ্জামান তিনি বলেন, আমার থানায় কেউ খালি পায়ে যাবে না আমার অফিস যতই চাকচক থাকো আপনারা সবাই স্যান্ডেল পায়ে দিয়ে যাবেন এবং গরিব মানুষ সেই বিপদে পড়ুবে আমাকে স্মরণ করবে। আমার অফিসকে আপনাদের অফিস মনে করবেন।
বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সালাহ উদ্দিন, ছায়া প্রতিবন্ধি ও অটিষ্টিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক সিমানুর রহমান প্রমুখ।
প্রতিবেদকের নাম 













