Dhaka ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

শিবপুর প্রেসক্লাবের কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা: চাঁদাবাজি রোধে সতর্কবার্তা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ১৩৬ সময় দেখুন

এইচ এম জাকির হুসাইন- নরসিংদী◾

নরসিংদী জেলার শিবপুর উপজেলায় “শিবপুর প্রেসক্লাব” নামক সংগঠনের সকল কার্যক্রমের ওপর স্থগিতাদেশ জারি করেছেন শিবপুর সহকারী জজ আদালত। মামলার নম্বর ৯৯/২৩ ইং, যা বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, সংগঠনটির নামে বর্তমানে কোনো বৈধ কমিটি নেই এবং আগামীতেও মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোরূপ কমিটি পরিচালনার অনুমতি নেই।

আদালতের নির্দেশনার প্রেক্ষিতে জানা যায়, জাল সার্টিফিকেট, ভুয়া পত্রিকার পরিচয়পত্র ও সদস্যপদ কার্ডের মাধ্যমে সদস্য নিয়োগ এবং অবৈধভাবে সদস্যপদ বাতিলসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব কার্যক্রমের ভিত্তিতেই আদালত এই নিষেধাজ্ঞা জারি করেছেন।

সর্বশেষ কমিটির মেয়াদ শেষ হয়েছে ১০ সেপ্টেম্বর ২০২৩ সালে। এর পর থেকে সংগঠনটির নামে কোনো বৈধ কমিটি গঠিত হয়নি। তাই “শিবপুর প্রেসক্লাব” নাম ব্যবহার করে কেউ যদি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্পকারখানায় চাঁদা দাবি করে, তাহলে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়াও সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, এই ধরনের চাঁদাবাজ ও সুবিধাবাদীরা অত্যন্ত চতুর এবং প্রভাব বিস্তারের জন্য নানা কৌশল ব্যবহার করে থাকে। তাই সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থেকে এই অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানানো হয়েছে।

এটি উল্লেখযোগ্য যে, সংবাদপত্র ও সাংবাদিকতার নামে অপব্যবহার রোধে প্রশাসন এখন আরও কঠোর অবস্থানে রয়েছে। আদালতের এ রায় শিবপুরের সাংবাদিকতা অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

শিবপুর প্রেসক্লাবের কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা: চাঁদাবাজি রোধে সতর্কবার্তা

আপডেটের সময়: ০৮:৪৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫