Dhaka ০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

শিশুসহ ৭ বাংলাদেশিকে ফের পুশইন করলো বিএসএফ, কুলাউড়ায় আটক

মৌলভীবাজার প্রতিনিধি◾

বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৮টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফের পুশইনের মাধ্যমে শিশুসহ সাতজন বাংলাদেশিকে বাংলাদেশে পাঠিয়েছে বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, পুশইনের পর সীমান্তের তুতবাড়ি সংলগ্ন এলাকা থেকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুলাউড়ার সীমান্তরক্ষী ৪৬ বিজিবির সদস্যরা ওই সাতজনকে আটক করেন। আটককৃতদের মধ্যে রয়েছেন ২ জন পুরুষ, ২ জন নারী এবং ৩ শিশু। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

এ বিষয়ে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া সময় কুলাউড়াকে বলেন, “আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক। আমরা যথাযথ প্রক্রিয়ায় তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করবো।”

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, “বিজিবি আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে গত ১৫ মে একই সীমান্ত পয়েন্ট দিয়ে পুশইনের শিকার হয়ে ১৪ জন বাংলাদেশিকে আটক করে বিজিবি। ফলে সীমান্তে বিএসএফের এ ধরনের কার্যক্রম নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

শিশুসহ ৭ বাংলাদেশিকে ফের পুশইন করলো বিএসএফ, কুলাউড়ায় আটক

আপডেটের সময়: ০৬:৩৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫