Dhaka ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

শ্যামনগরে ইভটিজিং, এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করায় তিন যুবকের কারাদণ্ড

⏹️ এবিএম কাইয়ুম রাজ

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে চারজন পরীক্ষার্থী ইভটিজিংয়ের শিকার হয়েছে। রবিবার, ৪ মে দুপুরে গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরীক্ষা শেষে শিক্ষার্থীরা যখন বাড়ি ফিরছিল, তখন তিন যুবক পথরোধ করে তাদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে। স্থানীয়রা বিষয়টি দেখে তাৎক্ষণিকভাবে শ্যামনগর উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আটক তিন যুবক—মোস্তাফিজুর, জুবায়ের ও রাকিব—কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়। তাদের প্রত্যেককে সংক্ষিপ্ত সাজা ও জরিমানা করে পরবর্তীতে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন বলেন, “ইভটিজিং একটি জঘন্য সামাজিক অপরাধ। এ ধরনের ঘটনার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। পরীক্ষার্থীদের নিরাপত্তা রক্ষায় প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে ও পরীক্ষাকেন্দ্র থেকে ফেরার পথে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ইভটিজিংয়ের মতো অপরাধ দমনে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

এ ঘটনায় পরীক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেছেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

শ্যামনগরে ইভটিজিং, এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করায় তিন যুবকের কারাদণ্ড

আপডেটের সময়: ১২:৪৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫