Dhaka ০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২১ মামলার ওয়ারেন্টভুক্ত ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেফতার সামান্য বৃষ্টিতেই পুকুর গাবরোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা যেই কলেজের ছাত্র, আজ সেই কলেজেরই অধ্যক্ষ দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন ড্যাব মহাসচিব ১১ বছর পর ঐতিহাসিক রায়: ধর্ষকের যাবজ্জীবন, সম্পত্তি বিক্রির নির্দেশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদকসহ আটক দুই যুবকের কারাদণ্ড বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় ও নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা কাহালুতে পুকুরে ডুবে এক কিশোরের মৃত্যু শেরেবাংলা নগরে ট্রাফিক নিয়ন্ত্রণে এআই ক্যামেরা চালু, স্বয়ংক্রিয়ভাবে হবে মামলা

সামান্য বৃষ্টিতেই পুকুর গাবরোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের গাবরোল ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পুকুরে পরিণত হয়। ফলে দীর্ঘ দিন ধরে টিফিনের সময়সহ অন্যান্য অবসরে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। মাঠের এই বেহাল দশার কারণে একদিকে যেমন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক ও অভিভাবকদের।
স্থানীয় সূত্রে জানা যায়, আকাশে সামান্য মেঘ জমলেই বা অল্প বৃষ্টিপাত হলেই বিদ্যালয়ের পুরো মাঠে পানি জমে থাকে। দীর্ঘ সময় পানি আটকে থাকায় শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। অনেক সময় মাঠে নামতে গিয়ে পিছলে পড়ে আহত হওয়ার ঝুঁকিতে থাকে শিশুরা।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার জানান, “সামান্য বৃষ্টি হলেই পুরো মাঠ পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা টিফিনের সময় বাইরে বের হতে পারে না। তাদের নিরাপত্তা নিয়েও আমরা সবসময় উদ্বেগের মধ্যে থাকি। দ্রুত এই মাঠের জলাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।”
স্থানীয় অভিভাবক আব্দুর রহমান বলেন, “শিশুদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। অথচ মাঠের এই অবস্থার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে এসেও বাচ্চারা বন্দি সময় কাটায়। আমরা বিদ্যালয়ের মাঠের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “সামান্য বৃষ্টিপাত হলেই মাঠে পানি জমে যায়। গত রাতের টানা বৃষ্টির পর পুরো মাঠ এখন পানির নিচে। এতে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী সবার চলাচলেই চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন জানাচ্ছি, দ্রুত মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা করে শিশুদের জন্য খেলাধুলার উপযোগী পরিবেশ নিশ্চিত করা হোক।”
বিদ্যালয়ের মাঠটি দ্রুত সংস্কার এবং একটি কার্যকর ড্রেনেজ বা পানি নিষ্কাশন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, মাঠটি ব্যবহারের উপযোগী করা হলে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

২১ মামলার ওয়ারেন্টভুক্ত ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেফতার

সামান্য বৃষ্টিতেই পুকুর গাবরোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

আপডেটের সময়: ০৯:০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬