Dhaka ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

“ইউনিয়ন” ভূমি অফিসে ঘুষ ও দুর্নীতির অন্ধকার ছায়া!

আল-আমিন- নরসিংদী◾

নরসিংদী রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের ভূমি অফিসে চলছে অবাধ ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ। নায়েব ফয়েজ আহমেদ ও তার পার্সোনাল দালাল জাহিদের নামে নানা অনিয়ম ও অসাধু কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, জমি খারিজের নামে ঘুষ আদায় করে দীর্ঘ সময় জমির কাগজপত্র আটকে রাখার অভিযোগ রয়েছে। পাশাপাশি প্রয়োজনের তুলনায় সরকারি ফি’র অনেক গুণ বেশি টাকা দাবির কথা উঠেছে। অভিযোগ আছে, টাকা না দিলে কাজ করানো হয় না এবং নানা রকম হয়রানি করা হয়।

এক ভুক্তভোগী জানান, দালালদের কাছ থেকে টাকা ফেরত পাওয়ার চেষ্টা করলেও চাপ ও হুমকির শিকার হতে হয়েছে। এছাড়া দালাল জাহিদের বিরুদ্ধে মাদকাসক্তি ও নারীদের প্রতি কুপ্রস্তাব দেয়ার অভিযোগও রয়েছে।

অফিস সূত্রে জানা যায়, ভূমি অফিসের বেশ কয়েকজন দালাল দীর্ঘদিন ধরে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের মধ্যে নায়েব ফয়েজ আহমেদ অন্যতম মূল নিয়ন্ত্রক।

নির্বাহী কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি নজরে এসেছে এবং যথাযথ তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।

সরকারি ফি নির্ধারণ থাকলেও তা বাস্তবে অনেক গুণ বৃদ্ধি পায় বলে জানা গেছে।

ভবিষ্যতে এই অনিয়ম বন্ধ করার জন্য দ্রুত পদক্ষেপের প্রয়োজনীয়তা সব পক্ষই অনুভব করছেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

“ইউনিয়ন” ভূমি অফিসে ঘুষ ও দুর্নীতির অন্ধকার ছায়া!

আপডেটের সময়: ০৫:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫