Dhaka ০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন,হতে পারে বৃষ্টি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:২৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
  • ৩৫০ সময় দেখুন
print news

আরমান হোসেন খান,
উপজেলা প্রতিনিধি,ধামরাই (ঢাকা):
বছরের শুরুতেই হানা দিয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ক্ষণে ক্ষণে বয়ে যাওয়া হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদর মুড়িয়ে এরপর রীতিমতো জেঁকে বসে শীত। এতেই স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্রায় দুপুর পর্যন্ত মাঠ-ঘাট-প্রান্তর সবকিছু এখনো ছেয়ে থাকছে ঘন থেকে মাঝারি কুয়াশায়। তীব্র এই শীতের মাঝে এবার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে কনকনে শীত অনুভূত হতে পারে।
বৃহস্পতিবার ( ১১ জানুয়ারি ) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর – পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।

এদিকে , শনিবার ( ১৩ জানুয়ারি ) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে – অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

অন্যদিকে , আগামী রবিবার ( ১৪ জানুয়ারি ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এতে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন,হতে পারে বৃষ্টি

আপডেটের সময়: ০২:২৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪