Dhaka ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

খুলনার পাইকগাছায় দুর্বৃত্তদের নৃশংসতা: গুরুতর আহত এক ব্যবসায়ী

print news

রাজু আহমদ–খুলনা◼️

খুলনার পাইকগাছায় দুর্বৃত্তদের বেধড়ক মারধরে গুরুতর আহত হয়েছেন শাহিদুজ্জামান (৫০) নামে এক ঘের ব্যবসায়ী। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শাহিদুজ্জামান উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের আব্দুর রউফ সরদারের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সোনাখালী এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নিজ ঘের থেকে বাড়ি ফেরার পথে শাহিদুজ্জামানকে ওৎ পেতে থাকা ১০-১২ জন দুর্বৃত্ত ঘিরে ধরে এবং অতর্কিতে তার উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে বেদম মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

কাঠুয়ামারীর বাসিন্দা জুলফিকার আলী জানান, তার ভাই আতিয়ার রহমান বিলের মধ্যে পড়ে থাকা শাহিদুজ্জামানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ঘটনার খবর পেয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক হাসপাতালে গিয়ে আহত ব্যবসায়ীকে দেখতে যান। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

সোলাদানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান বলেন, “চোর ধরে দেয়াকে কেন্দ্র করে পুরনো শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে।”

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, “খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা বলছেন, দিনের আলোয় এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

খুলনার পাইকগাছায় দুর্বৃত্তদের নৃশংসতা: গুরুতর আহত এক ব্যবসায়ী

আপডেটের সময়: ১১:৩৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫