
দেওয়ান ফাহিম হোসেন- গাইবান্ধা◾
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাঠে বরবটি তুলতে গিয়ে বজ্রপাতে রুম্মান মিয়া লিমন (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই তাজনগর (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুম্মান মিয়া লিমন একই গ্রামের হবিবর রহমানের ছেলে। তিনি জামায়াতে ইসলামীর স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন। মাত্র দুই সপ্তাহ আগে তার বিয়ে হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পরিবার ও স্থানীয়রা জানান, সকালে রুম্মান তার বাবা-মায়ের সঙ্গে বাড়ির পাশে আবাদি জমিতে বরবটি তুলতে যান। হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রবৃষ্টি শুরু হলে তারা জমির পাশেই একটি সেচ মেশিন ঘরে আশ্রয় নেন। সেই ঘরেই বজ্রপাতের শিকার হন রুম্মান।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানান স্বজনরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মোকলেছুর রহমান বলেন, “নববধূ রেখে মাঠে গিয়ে বজ্রপাতে লিমনের মৃত্যু খুবই হৃদয়বিদারক। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
প্রতিবেদকের নাম 













